INDIA Bloc : দিল্লিতে শুরু ইন্ডি জোটের বৈঠক, গরহাজির আপ-ডিএমকে-অখিলেশ, ছন্নছাড়া বিরোধী ঐক্য
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যু ও বিজেপি বিরোধী (INDIA Bloc) রণকৌশল নিয়ে বুধবার দিল্লিতে বসল ইন্ডিয়া জোটের বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকের মূল এজেন্ডা ছিল দুটি। এক, সিইসি (INDIA Bloc)জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা এবং দুই, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে আগামী দিনের যৌথ রণকৌশল ঠিক করা। কংগ্রেসের ডাকে এই বৈঠকের আয়োজন করা হলেও,(INDIA Bloc) বৈঠকে উপস্থিতি ছিল হতাশাজনক।
বৈঠকে গরহাজির ছিলেন আম আদমি পার্টি, ডিএমকে-র মতো গুরুত্বপূর্ণ(INDIA Bloc) শরিকরা। এমনকি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই বৈঠক এড়িয়ে গেছেন। তবে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একের পর এক শরিকের (INDIA Bloc)অনুপস্থিতিতে ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। বিহার ভোটের আগে এই ছবি যে বিরোধীদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়, তা বলাই বাহুল্য। যে ঐক্য ঝালিয়ে নিতে এই বৈঠক, সেই ঐক্যেই এখন ফাটল স্পষ্ট। ইমপিচমেন্ট প্রস্তাব আনার আগেই ছন্নছাড়া বিরোধীরা, এমনটাই মত রাজনৈতিক(INDIA Bloc) বিশ্লেষকদের।
