Howrah : হাওড়ার স্কুলেই ‘সারথি’ বিলি, পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া :- হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরি হাইস্কুল থেকে রাজ্যে (Howrah) প্রথম ‘সারথি’ (Howrah) সাইকেল প্রদান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু সাইকেল বিলিই নয়, ওই স্কুলের মিড-ডে মিলের (Howrah)ঘরে বসে পড়ুয়াদের সঙ্গে দুপুরের খাবারও খাবেন তিনি। মুখ্যমন্ত্রী আসবেন, তাই সোমবার থেকেই ১৪০ বছরের এই স্কুলে সাজ সাজ রব। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলের ‘সবুজ সাথী’র নাম বদলে হয়েছে ‘সারথি’, আর রঙ সবুজ থেকে হয়েছে কমলা। (Howrah) সেই কমলা সাইকেলই এবার ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে।
সোমবার স্কুলের নিরাপত্তা খতিয়ে দেখেন হাওড়ার জেলাশাসক (Howrah) পি দীপাপ প্রিয়া ও পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী। স্কুলে প্যান্ডেল বাঁধা হয়েছে, একটি ঘরে রাখা রয়েছে প্রচুর সারথি সাইকেল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১২০০ পড়ুয়া এই স্কুলে (Howrah)পড়ে।
প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানান, স্কুলের পরিকাঠামো (Howrah)ভালো হওয়ায় এখান থেকেই সারথি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। স্কুলে আড়াই লক্ষ টাকা ব্যয়ে আশ্রমের আদলে ৫০ জন একসঙ্গে বসে খেতে পারে এমন একটি মিড-ডে মিলের ঘর তৈরি হয়েছে। (Howrah) সেই ঘরের পরিকাঠামো পছন্দ হওয়ায় মুখ্যমন্ত্রী সেখানেই পড়ুয়াদের সঙ্গে বসে খাবেন। এই ঘরে রোজ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর প্রায় ৪০০ পড়ুয়া খাওয়া-দাওয়া করে। এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক, ছাত্র সকলের মধ্যেই ব্যাপক(Howrah) উৎসাহ।
