Donald Trump : বলিউডি কায়দায় ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের, ভাইরাল তেলুগু ছবির ভিডিও
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রণভূমির পাশাপাশি এবার সোশাল মিডিয়াতেও ট্রাম্পকে (Donald Trump)নিশানা করল ইরান। ভারতীয় সিনেমার কায়দায় মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে ভিডিও পোস্ট করল জিম্বাবোয়েতে অবস্থিত (Donald Trump)ইরানি দূতাবাস। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে ইরান-আমেরিকা সংঘাত। মাঝে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতিতে সাময়িক বিরতি থাকলেও যুদ্ধ থামেনি। এই আবহে মঙ্গলবার রাষ্ট্রসংঘে(Donald Trump) দাঁড়িয়ে ট্রাম্প হুঙ্কার দেন, খুব তাড়াতাড়ি পৃথিবীর বুক থেকে ইরানকে মুছে ফেলা দরকার।
এরই পালটা দিল তেহরান। রাষ্ট্রসংঘে জবাব দেওয়ার(Donald Trump) পাশাপাশি সমাজমাধ্যমকেও হাতিয়ার করেছে ইরান। জিম্বাবোয়ের ইরানি দূতাবাস তেলুগু ছবি ‘ভগবন্ত কেশরী’র একটি ক্লিপ শেয়ার করে লেখে, ‘ট্রাম্প বলেন ইরানকে মুছে ফেলবেন। কিন্তু উনিও জানেন, ইরান (Donald Trump)মোটেই দুর্বল নয়। শুনছি ট্রাম্প আজকাল হলিউড ছেড়ে বলিউড সিনেমা দেখছেন, তাই মনে(Donald Trump) করিয়ে দিলাম।’
ভারতের সঙ্গে ইরানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক। যুদ্ধের সময় হরমুজ প্রণালীতে(Donald Trump) ভারতকে বিশেষ সুবিধাও দিয়েছে ইরান। এর আগেও প্রাচীন পারস্যের স্থাপত্যের উদাহরণ টেনে ট্রাম্পকে খোঁচা দিয়েছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। এবার সরাসরি ভারতীয় সিনেমাকে ব্যবহার (Donald Trump)করে কূটনৈতিক খোঁচা দিল তারা। যুদ্ধের ময়দানের বাইরে সোশাল মিডিয়ার লড়াইয়েও ভারত-যোগকে কাজে লাগাচ্ছে(Donald Trump) ইরান। আর সেই বলিউডি খোঁচাই এখন নেটদুনিয়ায় ভাইরাল।
