Ajit Agarkar : মেয়াদ ফুরোচ্ছে আগরকরের, উত্তরসূরি হিসাবে ভাবনায় পার্থিব-ওঝা সহ ৫ নাম
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- জাতীয় নির্বাচক প্রধান হিসাবে অজিত আগরকরের অধ্যায় শেষ (Ajit Agarkar) হতে চলেছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, আগামী ৪ অক্টোবরই প্রধান নির্বাচক হিসাবে মেয়াদ শেষ হচ্ছে (Ajit Agarkar)আগরকরের। তার পরপরই উত্তরসূরি চূড়ান্ত করবে বিসিসিআই।
৪ অক্টোবর আগরকরের তিন বছরের মেয়াদ(Ajit Agarkar) শেষ হচ্ছে। বোর্ডের সাধারণ সভাতেই তিনি জানিয়ে দিয়েছেন, প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না। মাঝে শোনা গিয়েছিল ওয়ানডে বিশ্বকাপের কথা ভেবে তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হতে পারে। কিন্তু রোহিত শর্মার(Ajit Agarkar) অবসর নিয়ে বিতর্কের জেরে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। রোহিতের মতো তারকাকে অবসরের জন্য চাপ দেওয়ার(Ajit Agarkar) বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড।
আগরকরের মেয়াদ শেষের পরই নতুন প্রধান নির্বাচক নিয়ে আলোচনা হবে বলে(Ajit Agarkar) জানিয়েছেন সাইকিয়া। আগরকরের উত্তরসূরি হিসাবে পাঁচটি নাম ভেসে আসছে। বেসরকারিভাবে বোর্ড দু’টি নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে(Ajit Agarkar) খবর – প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেল এবং প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এঁদের মধ্যে একজনই প্রধান নির্বাচক হতে পারেন। পাশাপাশি আলোচনায় রয়েছে ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড়ের (Ajit Agarkar)নামও।
আগরকর পরবর্তী জমানায় নতুন প্রধান নির্বাচক কে হন, সেটাই এখন(Ajit Agarkar) দেখার। সামনেই ওয়ানডে বিশ্বকাপ, তাই নতুন(Ajit Agarkar) নির্বাচক প্রধানের কাঁধে থাকবে বড় দায়িত্ব। বোর্ড কাকে বেছে নেয় এবং তিনি কতটা সফল হন, তার দিকেই তাকিয়ে(Ajit Agarkar) ভারতীয় ক্রিকেট মহল।
