আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Rahul- Gyanesh : ভোট চুরির অভিযোগে জ্ঞানেশকে নিশানা রাহুলের, পালটা বাংলা-সহ ৫ রাজ্যের উদাহরণ বিজেপির

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলে (Rahul- Gyanesh) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন রাহুল গাঁধী। তাঁর দাবি, কংগ্রেস-সহ সব দলের বিরুদ্ধে ভোটে(Rahul- Gyanesh) প্রতিষ্ঠানবিরোধিতা কাজ করলেও বিজেপির বিরুদ্ধে তা খাটে না, কারণ ভোট চুরি হচ্ছে। রাহুলের এই যুক্তিকেই খারিজ করতে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের উদাহরণ টানল বিজেপি।

 

বুধবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, বাকি দুই নির্বাচন(Rahul- Gyanesh) কমিশনার বিবেক জোশী ও সুখবীর সিং সঁধুকে অন্ধকারে রেখে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার। গত ১০ মাসে ১৪ বার লিখিত (Rahul- Gyanesh) আপত্তি জানিয়েছেন তাঁরা। এই রিপোর্টের ভিত্তিতেই জ্ঞানেশকে ‘ভোট চোর’ ও ‘দেশদ্রোহী’ বলে তাঁর পদত্যাগ, অপসারণ ও গ্রেফতারির দাবি তুলেছেন রাহুল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ১৯৭১-এ যুদ্ধজয়ের (Rahul- Gyanesh) পর জনপ্রিয়তার শীর্ষে থাকা ইন্দিরা গাঁধীকেও প্রতিষ্ঠান বিরোধিতার ধাক্কা খেতে হয়েছিল। কিন্তু ২০১৪ সাল থেকে(Rahul- Gyanesh) বিজেপির বিরুদ্ধে তা কাজ করছে না। এর কারণ কমিশনের ভোট চুরি।

 

রাহুলের এই দাবির জবাব দেন বিজেপির জাতীয় (Rahul- Gyanesh) মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। তাঁর বক্তব্য, প্রতিষ্ঠানবিরোধিতা আসলে (Rahul- Gyanesh) সবচেয়ে শক্তিশালী কংগ্রেসের বিরুদ্ধেই। যখন থেকে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে, সিসি ক্যামেরা ও স্বাধীন সংবাদমাধ্যম এসেছে, (Rahul- Gyanesh) তখন থেকেই কংগ্রেস ধাক্কা খাচ্ছে।

 

উদাহরণ হিসাবে তিনি পাঁচ রাজ্যের নাম তোলেন – ১৯৬৭ সালের পর থেকে (Rahul- Gyanesh) তামিলনাড়ুতে, ১৯৭৭ সাল থেকে পশ্চিমবঙ্গে, ১৯৯০ সাল থেকে বিহারে, ১৯৮৯ সাল থেকে উত্তরপ্রদেশে এবং ১৯৯৯ সাল থেকে ওড়িশায় কংগ্রেস ক্ষমতায় নেই। সুধাংশুর দাবি, এই রাজ্যগুলিতে কংগ্রেসের (Rahul- Gyanesh) বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধিতা এতটাই শক্তিশালী যে ভোটাররা আর তাদের ফেরাতে চাইছেন না। ভোট চুরির অভিযোগে যখন (Rahul- Gyanesh) জ্ঞানেশ কুমারকে নিশানা করছে বিরোধীরা, তখন রাহুলের যুক্তিকে পালটা ইতিহাসের তথ্য দিয়ে খণ্ডন করার চেষ্টা করল বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *