CID Statement : আপ্তসহায়ক-সহ ৪ জনের জেল, কালো ব্যাগ কাণ্ডে বয়ান পেশ সিআইডির
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শালবনি জমি দুর্নীতি কাণ্ডে আপ্তসহায়ক সুমিত রায়-সহ চার (CID Statement)জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। বৃহস্পতিবার মেদিনীপুরের সিজেএম আদালতে তদন্তকারী সংস্থা সিআইডি (CID Statement) বিস্ফোরক দাবি করে জানায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে (CID Statement)কালো ব্যাগ নিয়ে যেতেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা।
এদিন শালবনি জমি দুর্নীতি কাণ্ডে ধৃত চার জনকে আদালতে (CID Statement)তোলা হয়। তাঁরা হলেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়, অমিত ঘোষ, নিত্য রায় এবং লক্ষ্মী ভুঁইয়া। সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। চার জনের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের (CID Statement) নির্দেশ দিয়েছেন বিচারক।
সিআইডির আইনজীবী আদালতে দাবি করেন, (CID Statement)অভিষেকের দফতরের দুই কর্মী কয়েকদিন আগেই আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, কালো ব্যাগ নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ক্যামাক স্ট্রিটের দফতরে যেতেন এবং সেখানেই ব্যাগ রেখে চলে (CID Statement) আসতেন। ব্যাগে কী থাকত, কেন নিয়ে যেতেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিআইডির আরও দাবি, দু’টি মামলায় দোষ (CID Statement) স্বীকার করেছেন সুমিত। তাঁর প্যানকার্ড ব্যবহার করে বিপুল টাকা জমা দেওয়া হয়েছে। একটি চুক্তির প্রতিলিপিতে মেদিনীপুরের প্রাক্তন বিধায়কের সই রয়েছে। সুমিতের সঙ্গে অমিতের সরাসরি যোগ রয়েছে। উদ্ধার হওয়া মোবাইল (CID Statement) ফোন থেকেও বেশ কিছু তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারীদের। তাই জামিনের বিরোধিতা করে জেল হেফাজতে (CID Statement)জিজ্ঞাসাবাদের আবেদন জানায় সিআইডি।
অন্যদিকে সুমিতের আইনজীবী জামিন চেয়ে বলেন, জমিকাণ্ডে বহুবার (CID Statement)হাজিরা দিয়েছেন সুমিত। গ্রেফতারের পর ১৩ দিন সিআইডি হেফাজতেও ছিলেন। তাঁর কাছ থেকে শুধু একটি মোবাইল ও ডেটা কেবল উদ্ধার হয়েছে। নিজের অ্যাকাউন্টে কোনও টাকা জমাননি সুমিত এবং সরাসরি জমি (CID Statement) দুর্নীতিতে তিনি জড়িত নন।
দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক চার (CID Statement)জনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ধৃত সুমিতের স্ত্রী সংসারের খরচের জন্য তাঁর স্বামীকে চেক সই করতে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর করেছে (CID Statement)আদালত।
