আজকের দিনেতিলোত্তমা

Taratala Incident : তারাতলা কাণ্ডে ৮৭ দিনে ২ হাজার পাতার চার্জশিট, ৭ অভিযুক্তের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তারাতলা গোডাউন ধসে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ৮৭ দিনের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ (Taratala Incident)। শনিবার আলিপুর আদালতে বিশেষ তদন্তকারী দল (সিট) প্রায় ২ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে ৭০ জন সাক্ষীর বয়ান রয়েছে এবং ধৃত সাতজনের বিরুদ্ধেই চার্জ গঠনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে (Taratala Incident)।

 

গত ২৪ জুন দুপুরে তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডে নির্মীয়মান একটি গোডাউন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Taratala Incident)। ধ্বংসস্তূপে আটকে পড়েন বহু শ্রমিক। সেনা, এনডিআরএফ-সহ একাধিক বাহিনীর যুদ্ধকালীন উদ্ধারকাজে অনেক শ্রমিক প্রাণে বাঁচলেও মৃত্যু হয় ১৬ জনের (Taratala Incident)। ঘটনায় জিরো টলারেন্সের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লালবাজার সিট গঠন করে তদন্ত শুরু করে এবং অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা ও ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের হয় (Taratala Incident)।

 

তদন্তে নেমে পুলিশ মোট সাতজনকে গ্রেপ্তার করে — আমিনুর শেখ, কালীচরণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মহম্মদ গুলজার, কমল সামন্ত, শম্ভুনাথ বেহরা, দিবাকর ভাণ্ডারী ও আব্দুল হামিদ ওরফে মহম্মদ আতাউর (Taratala Incident)। শনিবার প্রথমে সিসিটিএনএস-এ অনলাইন চার্জশিট দিয়ে পরে আদালতে নথি জমা দেন আধিকারিকরা।

 

চার্জশিটে বলা হয়েছে, কোনও এক ব্যক্তি নয়, বিপর্যয়ে প্রত্যেকের গাফিলতি রয়েছে (Taratala Incident)। পুরসভার প্ল্যান মতো নির্মাণ হয়নি, প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ঠিকভাবে ব্যবহার করা হয়নি, পরিকাঠামোগত ভুল ছিল। লোহার বিম বেঁকে যায়, কংক্রিটের ঢালাইয়ের ভার নিতে পারেনি। (Taratala Incident) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের রিপোর্টও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। প্ল্যান চূড়ান্ত করা ও নির্মাণে আর্থিক লেনদেনের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

 

চার্জশিটে সাত অভিযুক্তের ভূমিকা স্পষ্ট করা হয়েছে (Taratala Incident)। সুপারভাইজার গুলজার হোসেন, ৮০ নম্বর ওয়ার্ডের নির্মাণের দায়িত্বে থাকা আমিনুর শেখ, প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, পরিকাঠামো ইঞ্জিনিয়র কমল সামন্ত, জমির লিজ নিয়ে নির্মাণ শুরু করা শম্ভুনাথ বেহরা এবং শ্রমিক ঠিকাদার দিবাকর ভাণ্ডারী ও আব্দুল হামিদ — প্রত্যেকের গাফিলতির বিবরণ রয়েছে। এবার আদালতে চার্জগঠনের অপেক্ষা (Taratala Incident)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *