আজকের দিনেতিলোত্তমা

KOLKATA AIRPORT: দুবাইয়ে পালানোর ছক, কলকাতা বিমানবন্দরেই শেষ! ধৃত পাক গ্যাংস্টারের ভাই

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– বিদেশে পালানোর আগেই কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খান (KOLKATA AIRPORT)। কলকাতা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ধানবাদ পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল পাসপোর্ট ও ভিসা।

পুলিশ সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর হয়ে দুবাইয়ে পালানোর ছক কষেছিল বান্টি (KOLKATA AIRPORT)। উদ্দেশ্য ছিল দুবাইয়ে থাকা ভাই প্রিন্স খানের কাছে পৌঁছনো। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর এলাকায় ফাঁদ পাতে ধানবাদ পুলিশ। বিমানবন্দরে পৌঁছাতেই হাতেনাতে ধরা হয় তাকে। (KOLKATA AIRPORT)

বান্টি খানের বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণ-সহ একাধিক মামলা রয়েছে ধানবাদের বিভিন্ন থানায়। ২০২২ সালের মার্চে উত্তরপ্রদেশের একটি রেলস্টেশন থেকে গ্রেপ্তার হয়েছিল সে। প্রায় চার বছর জেলে থাকার পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পায়। জেল থেকে বেরিয়েই ফের তোলাবাজি শুরু করে বলে অভিযোগ।

ধানবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দেশ ছেড়ে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছিল বান্টি। আপাতত তাকে জেরা করা হচ্ছে। তাকে ধানবাদে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *