আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

PM MODI BIRTHDAY: মোদীর জন্মদিনে ঘরে ঘরে প্রদীপ, জোগান দিতে হিমশিম অবস্থা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ জ্বালানোর সঙ্কল্প নিয়েছে সরকার (PM MODI BIRTHDAY)। ‘সেবা সঙ্কল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত পড়ুয়াকে একটি করে প্রদীপ দেওয়া হবে, যা বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি বাড়ি জ্বলবে।

হঠাৎ চাহিদা বাড়ায় বাজার থেকে উধাও মাটির প্রদীপ। পাড়ার দশকর্মা ভাণ্ডারে প্রদীপ কিনতে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বিজেপি কর্মী-সমর্থকরাও একই দিনে প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নেওয়ায় সঙ্কট আরও বেড়েছে। (PM MODI BIRTHDAY)

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও সমবায়গুলিকে প্রদীপ তৈরির বরাত দিয়েছে। হাওড়ার শ্যামপুর ১ নম্বর ব্লকের বালিচাতুরি বহুমুখী মহিলা সঙ্ঘ ৫০ হাজার প্রদীপের বরাত পেয়েছে। সংস্থার সম্পাদক মৌসুমি পাল জানান, শ্যামপুর ১-এ ৩৫ হাজার, আমতা ১-এ ৭ হাজার ও শ্যামপুর ২-এ ৮ হাজার প্রদীপ বিলি হবে। মাটি স্থানীয় কুমোরদের থেকেই নেওয়া হচ্ছে। (PM MODI BIRTHDAY)

একটি প্রদীপ তৈরিতে মাটি ও মজুরি মিলিয়ে খরচ প্রায় ২ টাকা, মোম সহ ৫ টাকা। বড়বাজার থেকে মোম কেনা হচ্ছে। রেড়ির তেলের বদলে মোম ব্যবহার করা হবে, যা জ্বলবে ১০-১৫ মিনিট। সরকারি নির্দেশিকা অনুযায়ী, পড়ুয়ারা প্রদীপ বাড়ি নিয়ে জ্বালাবে, পরিবারের সদস্যরাও অংশ নেবেন। পাশাপাশি সমস্ত পঞ্চায়েত, পুরসভা ও সরকারি দপ্তরেও প্রদীপ জ্বালানো হবে।

প্রদীপের জোগান দিতে দিনরাত কাজ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তবুও বাজারে আকাল থাকায় ফাঁপরে পড়েছেন আধিকারিকরা। হাওড়া জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তার আক্ষেপ, “সমস্ত কাজ ফেলে প্রদীপ খুঁজতে বাজারে বাজারে ঘুরছি, না পেলে মোমবাতি জ্বালিয়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *