RAJASTHAN CORPORATION VOTE : রাজস্থানে ত্রিস্তর পুরভোটে বিজেপির দাপট, জয়পুর-সহ ৫ নিগমে পদ্ম, ৩টিতে কংগ্রেস
কিউ ইন্ডিয়া বাংলা, জয়পুর :- নিট প্রশ্নফাঁস আন্দোলনে উত্তাল হওয়ার পরেও রাজস্থানে পুরভোটে জয়ের ধারা ধরে রাখল বিজেপি (RAJASTHAN CORPORATION VOTE)। ১০,২০০ ওয়ার্ডের মধ্যে ৪,১৭১টিতে জয়ী পদ্ম শিবির।
৯ ও ১১ সেপ্টেম্বর দুই দফায় ৩০৯টি পুর এলাকার ১০,২৪৫টি ওয়ার্ডে ভোট হয় (RAJASTHAN CORPORATION VOTE)। এর মধ্যে ১০টি নগরনিগম, ৫১টি পুর পরিষদ ও ২৪৮টি পুরসভা। ভোট পড়ে যথাক্রমে ৭৬.৪২% ও ৭০.৬৮%। ঘোষিত ফল অনুযায়ী, বিজেপি ৪,১৭১, কংগ্রেস ৩,৫৯৭ এবং নির্দলরা ২,২৭২টি ওয়ার্ডে জিতেছে। আরএলপি ৬৩, সিপিএম ৪২, ভারত আদিবাসী পার্টি ৮, আপ ৪২ এবং বিএসপি ১৫টি ওয়ার্ডে জয়ী। (RAJASTHAN CORPORATION VOTE)
১০টি নগর নিগমের মধ্যে জয়পুর, কোটা, উদয়পুর, ভিলওয়াড়ায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গড়ছে বিজেপি। জয়পুরের ১৫০টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৭৮ ও কংগ্রেস ৫৫টিতে জিতেছে। অন্যদিকে বিকানেরে নিরঙ্কুশ জয় কংগ্রেসের, এগিয়ে আজমের ও পালিতেও।
এবারই প্রথম ‘এক রাজ্য এক ভোট’ নীতিতে একসঙ্গে ৩০৯টি পুর এলাকায় ভোট করায় ভজনলাল শর্মা সরকার। ফলকে সরকারের প্রতি আস্থা বলছে বিজেপি, যদিও বিকানের ও ঝালাওয়ারের মতো দুর্গে ভরাডুবি চিন্তা বাড়াবে দলের।
