UKRAINE RUSSIA WAR : ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প, এবার শান্তির দূত মোদি-জিনপিং জুটি! জানাল রাশিয়া
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের সব চেষ্টা ব্যর্থ। এবার শান্তি ফেরাতে মাঠে নামছে মোদি-জিনপিং জুটি (UKRAINE RUSSIA WAR)। রবিবার ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন মস্কোকে, যা স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
ইউক্রেন যুদ্ধ (UKRAINE RUSSIA WAR) শুরুর পর প্রথমবার সংসদীয় নির্বাচনের (১৮-২০ সেপ্টেম্বর) মুখে রাশিয়া। সাড়ে চার বছরের নিষ্ফলা যুদ্ধে কোটি কোটি ডলার ব্যয় ও অসংখ্য সেনার মৃত্যুর পর জনতাকে জবাবদিহি করতে হবে পুতিনকে। এই প্রেক্ষাপটে মোদি-জিনপিংয়ের প্রস্তাব তাৎপর্যপূর্ণ।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন, শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পুতিন। ব্রিকস সম্মেলনে মোদি, জিনপিং ও পুতিনকে ‘পাওয়ার ট্রায়ো’ হিসেবে দেখা গিয়েছে (UKRAINE RUSSIA WAR)। প্রথম দিনে তিন নেতার হাসিমুখে হাত ধরে ছবিটি নজর কেড়েছে, যা বৈশ্বিক বিভাজনের মাঝে ঐক্যের বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একই সময়ে ইউক্রেন-রাশিয়া ও ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি টালমাটাল। এই অবস্থায় মোদি-জিনপিংয়ের উদ্যোগ ভূ-রাজনৈতিক মোড় ঘোরাতে পারে।
যদিও শান্তি আলোচনা এগিয়ে নিতে মোদির উদ্যোগকে রাশিয়ার স্বাগত জানানো নতুন নয়, তবুও বর্তমান পরিস্থিতিতে এই যৌথ প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা যখন থমকে যাওয়া শান্তি আলোচনা শুরু করতে হিমশিম খাচ্ছে
