আজকের দিনেবাংলার আয়না

SHARMISTHA ROY BHOWMIK : নেপালে নিখোঁজ শর্মিষ্ঠা, চিনের তথ্যে আশার আলো দেখছেন মুকুল-পুত্র শুভ্রাংশু, পোস্ট ভিডিও

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, এখনও খোঁজ মেলেনি মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ের (SHARMISTHA ROY BHOWMIK)। চিনের বিদেশ মন্ত্রকের একটি তথ্যে অক্ষত থাকার আশা জাগছে পরিবারের মনে। একটি ফোনের আশায় দিন গুনছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়।

গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দেন শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা (SHARMISTHA ROY BHOWMIK)। নেপালে পৌঁছে একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগও করেন তিনি। পরিবার সূত্রে খবর, ২৫ আগস্ট রাতে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর (SHARMISTHA ROY BHOWMIK)। ২৬ আগস্ট সকাল থেকেই হড়পা বানের কারণে পরিস্থিতি খারাপ হতে থাকে নেপালে। তার পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের তরফে থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এমনকি ডিএনএ স্যাম্পেল পরীক্ষার জন্য হাসপাতালেও পাঠানো হয়, কিন্তু এখনও কোনও উত্তর আসেনি।

https://www.facebook.com/share/v/1Bdnsb85ss/

 

এরই মধ্যে চিনের বিদেশ মন্ত্রকের একটি ভিডিও আশা জাগিয়েছে। ওই ভিডিওতে এক সাংবাদিক নেপাল বিপর্যয়ে ৫০০ ভারতীয় পুণ্যার্থীর আটকে পড়া ও উদ্ধারের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে চিন জানায়, বিষয়টি তারা দেখছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভ্রাংশু লেখেন, ‘হাতজোড় করে ও আশাবাদী হৃদয়ে আমরা ৫০০ জনেরও বেশি আটকে পড়া ব্যক্তিকে উদ্ধারের এই ভিডিওটি শেয়ার করছি। আমরা ভারত সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, এই রিপোর্টগুলো যাচাই করে আমাদের প্রিয়জনদের বিষয়ে সরকারি ভাবে কিছু জানান। আমাদের আশা যে অনেকেই এখনও দুর্গম এলাকায় আটকে আছেন।’

শুভ্রাংশু বিশ্বাস করেন, তাঁর স্ত্রী অক্ষতই রয়েছেন। মাকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করছে তাঁর সন্তানরাও। গোটা রায় পরিবার এখন শর্মিষ্ঠার ফিরে আসার দিন গুনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *