আজকের দিনেআবহাওয়া

গরম থেকে মুক্তি! দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টির দাপট। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে উইকেন্ডে ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকলেও বুধবারের পর থেকে কমবে দুর্যোগ। ওড়িশার ঘূর্ণাবর্ত ও উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরেই এই আবহাওয়ার বদল।

আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে গরম ও অস্বস্তি সবচেয়ে বেশি। কলকাতা সহ বাকি জেলাতেও গরম থাকবে। অনুভূত তাপমাত্রা অনেকটাই বেশি মনে হবে।। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আপাতত দক্ষিণবঙ্গে গরমের দাপট থাকলেও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে স্বস্তির বৃষ্টি নামবে। ঝড়বৃষ্টির কারণে উইকেন্ডে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা। অন্যদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে বুধবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। সবমিলিয়ে সপ্তাহান্তে রাজ্যজুড়েই গরম থেকে কিছুটা রেহাই মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *