CONGRESS LEADER : বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর শাস্তি! মুখ্যমন্ত্রীর হুশিয়ারির পরই মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– বাগেশ্বর বাবা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে মধ্যরাতে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাস। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস (CONGRESS LEADER)।
গত কয়েকদিন ধরে বাংলায় চর্চায় বাগেশ্বর বাবা। দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে তিনি বলেন, যারা আমিষ খান তারা ‘পাখণ্ডী’। এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বিরোধিতা করেন। এর প্রতিবাদে ভবানীপুরে বাগেশ্বর বাবার ছবি পোড়ায় কংগ্রেস (CONGRESS LEADER)। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ভবানীপুর থানার সামনে কিছু লোককে ছবি পোড়াতে দেখেছি। পুলিশ কমিশনারকে বলছি, এদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।” তার কয়েক ঘণ্টার মধ্যেই ভবানীপুর থানার পুলিশ অতনু দাসকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারির প্রতিবাদে কংগ্রেসের বক্তব্য (CONGRESS LEADER) , “বাগেশ্বর বাবা বাঙালি জাতিকে অপমান করল, প্রতিবাদ করায় আমাদের নেতাকে গ্রেপ্তার করা হল।” তাদের দাবি, বাঙালির অপমান হলে প্রতিবাদ চলবেই।
