Vini Coming To Kolkata-Brazil : কলকাতায় আসছেন ভিনি ! ভারত ম্যাচের জন্য ২৬ জনের ব্রাজিল দল ঘোষণা করলেন আন্সেলোত্তি !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- অবশেষে উন্মাদনার অবসান। ভারত সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল, আর সেই দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিকরা। ৯ সেপ্টেম্বর রাতে সাংবাদিক বৈঠক করে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আন্সেলোত্তি।(Vini Coming To Kolkata-Brazil)
ভারত বনাম ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ কলকাতার যুবভারতীতে হবে শোনার পর থেকেই সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, টিকিট বিক্রিতেও তার ছাপ স্পষ্ট। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিল সেলেকাওদের দল ঘোষণা।
আন্সেলোত্তি জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও ভারত— দুই ম্যাচের জন্যই একই দল খেলবে। ঘোষিত ২৬ জনের মধ্যে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে ১০ জনের— ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগায়েয়াস, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েস, দানিলো, এন্দ্রিক, রাফিনহা, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র-সহ আরও এক ফুটবলার।(Vini Coming To Kolkata-Brazil)
পূর্ণ স্কোয়াড:
গোলকিপার: হুগো সৌজা, পেদ্রো মরিস্কো, ওতাভিও
ডিফেন্ডার: আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগায়েয়াস, জাইর, মারকুইনহোস, মাথেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ, গাব্রিয়েল বোনতেম্পো
ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, হোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়াস জুনিয়র
অর্থাৎ যুবভারতীতে ভিনি-রাফিনহাদের খেলা দেখা একপ্রকার নিশ্চিত। টিকিটের চাহিদা যে আরও কয়েক গুণ বাড়বে, তা বলাই বাহুল্য।(Vini Coming To Kolkata-Brazil)
