JYOTIRMAY SINGH MAHATO : দশ হাতে কাজ! পুজোর সময়ে ‘শাহী’ আপ্যায়ণের দায়িত্ব পেয়ে ব্যস্ত পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময়
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সপ্তমীতে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (JYOTIRMAY SINGH MAHATO)। বেলুড় মঠ পরিদর্শন করবেন তিনি। তারপর হাওড়ার বালি দেশবন্ধু ক্লাব। কলকাতার কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করার কথা শাহের। এই বঙ্গ সফরের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর। ফলে পুজোতে বিরাম নেই পুরুলিয়ার সাংসদের। একদিকে প্রশাসনিক কাজ,(JYOTIRMAY SINGH MAHATO) অন্যদিকে সাংগঠনিক দায়িত্ব, তার সঙ্গে সামাজিক কর্মসূচি। তার উপর শাহের সফরের দায়িত্ব। সব মিলিয়ে দশ হাতে কাজ সামলাচ্ছেন পুরুলিয়ার সাংসদ।
জ্যোতির্ময়ের কাছে এবার ২০০-র বেশি পুজো উদ্বোধনের আমন্ত্রণ আসে। সময়ের অভাবে সেখান থেকে বাধ্য হয়ে তাঁকে কাটছাঁট করতে হয় (JYOTIRMAY SINGH MAHATO)। ঝাড়গ্রামে দলীয় কাজ সেরে পঞ্চমীতে জেলায় পা রেখেই জঙ্গলমহল বলরামপুর ও পুরুলিয়া শহর মিলিয়ে ১৩টি পুজোর উদ্বোধন করেন। ষষ্ঠীতে আরও এক ডজন। দু’দিনে ২৫টি পুজোর উদ্বোধন সারেন তিনি। (JYOTIRMAY SINGH MAHATO) শনিবার সপ্তমীতে তিনি থাকবেন কলকাতায়।
শুক্রবার ষষ্ঠীতে হুচুক পাড়া সর্বজনীন (JYOTIRMAY SINGH MAHATO) পুজো মণ্ডপে সাংসদ তহবিল থেকে ৫ লাখের বেশি টাকায় তৈরি গেটের উদ্বোধন করেন তিনি। সেখানে মানুষের রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা শুনে স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেন সমাধানের। বলেন, “আমার তহবিলের কাজেও যদি কোনও গাফিলতি থাকে তাহলে অভিযোগ জানান। আমি তো ইঞ্জিনিয়ার নই যে বুঝতে পারব।” (JYOTIRMAY SINGH MAHATO) পুজোর সময় তিনি বরাবর প্রান্তিক জনজাতিদের সঙ্গে সময় কাটান। সাংসদের কথায়, “পুজোতেও পরিবারের সঙ্গে কাটানোর সময় হয় না। আসলে পুরুলিয়ার মানুষই আমার পরিবার।” বঙ্গ সফর শেষে অমিত শাহ ফিরে গেলে সাংসদ জ্যোতির্ময় আবার জেলায় ফিরবেন বলে (JYOTIRMAY SINGH MAHATO) জানা গিয়েছে।
