আজকের দিনেবাংলার আয়না

JALPAIGURI : একদিনে বজ্রপাতে কাঁপল জলপাইগুড়ি! ধূপগুড়িতে মহিলা ও গরুমারায় মাহুতের মর্মান্তিক পরিণতি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- জলপাইগুড়ি জেলায় বজ্রপাতে দুজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল (JALPAIGURI )। ধূপগুড়িতে জমি থেকে গরু আনতে গিয়ে মৃত্যু হল এক মহিলার, অন্যদিকে ডুয়ার্সের গরুমারা জঙ্গলে কুনকি হাতি আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক মাহুতের।

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্রাম পঞ্চায়েতের গোলাপ মুন্সী মোড় এলাকায় (JALPAIGURI )। মৃতের নাম রত্না রায় (৪৫)। স্থানীয় সূত্রে খবর, বেলা ২টো নাগাদ আরেক মহিলাকে সঙ্গে নিয়ে জমি থেকে গরু আনতে গিয়েছিলেন তিনি। তখনই আচমকা বজ্রপাত হয়। বিকট শব্দে ছুটে আসেন গ্রামবাসীরা। দেখা যায়, বজ্রপাতের আঘাতে রত্না রায়ের গলা চিরে গিয়েছে। জমিতেও বাজ পড়ার দাগ স্পষ্ট। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর, অপর মহিলা অচৈতন্য হয়ে পড়েন। পরে ধূপগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় (JALPAIGURI ) ।

অন্য ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গরুমারা জঙ্গলে। মৃত মাহুতের নাম অর্জুন ওরাওঁ। তিনি মূর্তি ফরেস্ট ভিলেজের বাসিন্দা। প্রতিদিনের মতো এদিন বিকেলেও হাতি আনতে জঙ্গলে যাচ্ছিলেন তিনি। পথেই তাঁর উপর বাজ পড়ে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মীরা উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেটেলি থানার পুলিশ ও বনাধিকারিকরা।

দুটি দেহই ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে।

একই দিনে জেলার দুই প্রান্তে বজ্রপাতে দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। এমন মর্মান্তিক ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *