BARUIPUR : সম্পত্তির লোভে বাবাকে খু*নের অভিযোগ, পলাতক ছেলে
কিউ ইন্ডিয়া বাংলা, বারুইপুর : সম্পত্তির লোভে বাবাকে খুন করে পলাতক ছেলে(BARUIPUR)। বারুইপুর থানার শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনবেড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে । মৃত বৃদ্ধের নাম জ্যোতিরিন্দ্রনাথ নস্কর, বয়স আনুমানিক ৭২ বছর। ছেলের নাম রামপ্রসাদ নস্কর এবং পুত্রবধূ শিখা নস্কর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় জড়িত বৃদ্ধের ছেলে, পুত্রবধু এবং ছেলের শাশুড়ি। এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে কয়েক দিন ধরেই চলছিল তাদের মধ্যে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে।
সম্পত্তির জন্য কয়েকদিন ধরেই চলছিল তাদের বাড়িতে ঝামেলা, জানিয়েছে এলাকার মানুষ। বাবার হাত-পা বেঁধে ছেলে ও পুত্রবধূ মিলে বেধড়ক মারধর করে। এমনকি শাবল দিয়েও নাকি সারা শরীরে আঘাত করে তারা। বৃদ্ধ চিৎকার করলেও বাড়ি থেকে বেরতে দেওয়া হয়না তাকে(BARUIPUR)। পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, মারধরের সময় পুত্রবধূর চোখে নাকি চোট লাগে। স্ত্রীকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যায় ছেলে। সেই সময় বৃদ্ধকে হাত-পা বেঁধে বাড়িতে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় বলে দাবি করছে পরিবারের সদস্যরা ও এলাকাবাসীরা। বিকালে ছেলে ও পুত্রবধূ বাড়ি ফিরে দেখে বৃদ্ধ মারা গিয়েছেন(BARUIPUR)।
বৃদ্ধ মারা যাওয়ায় তার শরীরে লেগে থাকা রক্ততের দাগ মুছে দেয় তারা। তবুও বিছানায় রক্তের দাগ দেখতে পায় পরিবারের সদস্যরা। পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় গ্রেফতার পুত্রবধূ ও ছেলের শাশুড়ি এবং ছেলে পলাতক। বুধবার তাঁদের বারুইপুর আদালতে তোলা হয়। পরিবারের সদস্যরা ও এলাকার মানুষ তাঁদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন(FATHER MURDER)।
