আজকের দিনেগ্রীন রুম

জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে যিশু–ইন্দ্রদীপ, নতুন চমকের জল্পনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ফেব্রুয়ারির শুরুতেই এক চমকপ্রদ খবরে সরগরম হয়েছিল মুর্শিদাবাদ। আমীর খান মুম্বই থেকে ছুটে এসে বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে টানা তিন দিন ছিলেন, ছেলে জুনেদ খানের ছবি ‘এক দিন’-এর জন্য গান নিয়ে আলোচনা করতেই নাকি এই সফর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শোরগোল এবার কেন্দ্রবিন্দুতে অরিজিত সিং এর জিয়াগঞ্জের বাড়ি।

টলিপাড়ার অন্দরমহলে জোর গুঞ্জন, বাংলা সিনে ইন্ডাস্ট্রির দুই পরিচিত মুখ নাকি হাজির হয়েছেন সেখানে। সূত্রের খবর, একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের প্রাক্কালে জিয়াগঞ্জে পৌঁছেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত এবং সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্ত । শুক্রবার রাতেই তাঁদের সেখানে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

কয়েক সপ্তাহ আগেই প্লেব্যাক দুনিয়া থেকে কার্যত বাণপ্রস্থের ঘোষণা করেছিলেন অরিজিৎ। যদিও প্রতিশ্রুতিবদ্ধ কিছু কাজ তিনি শেষ করবেন বলেছিলেন, তবে নতুন করে আর প্লেব্যাক নেবেন না—এমনই ইঙ্গিত ছিল তাঁর কথায়। তাই এই সফর ঘিরে কৌতূহল আরও বেড়েছে।

অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজনার কাজও শুরু করেছেন যিশু। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালক হিসেবে ইতিমধ্যেই প্রশংসিত। তাহলে কি নতুন কোনও ছবির পরিকল্পনা প্রযোজক-পরিচালক জুটি কি অরিজিতের কণ্ঠ ফেরাতে উদ্যোগী? উত্তর এখনও স্পষ্ট নয়।
তবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পর আবারও বাংলা সিনেমায় অরিজিৎ সিংয়ের প্লেব্যাক শোনা যেতে পারে এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন শুধু সময়ের অপেক্ষা, এই জিয়াগঞ্জ সফরের আসল চমক কী তা জানার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *