NEPAL DISASTER : মহাপ্রলয়ে নেপালে মৃত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪২০০-র বেশি! হিমবাহের তথ্য না দেওয়ায় চিনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ (NEPAL DISASTER) । এখনও নিখোঁজ ৪২০০-র বেশি মানুষ। ৫ দিন পেরিয়ে গেলেও উদ্ধারকাজ চলছে। এর মধ্যেই এই বিপর্যয় নিয়ে চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে নেপাল।
প্রশাসন সূত্রে খবর, বহু অজ্ঞাতপরিচয় দেহ পচতে শুরু করায় চিতওয়ানের দেবঘাট জঙ্গলে গণকবর দেওয়া শুরু হয়েছে (NEPAL DISASTER) । গত ২ দিনে ১৯৬টি দেহ কবর দেওয়া হয়েছে। প্রতিটি দেহের সঙ্গে শনাক্তকরণ নম্বর রাখা হচ্ছে যাতে পরে DNA পরীক্ষায় পরিচয় জানা যায়।
এদিকে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, এই বিপর্যয়ের ঠিক ৩ মাস আগে, মে মাসে কাঠমান্ডুতে নেপাল-চিন বৈঠক হয়েছিল। সেখানে ১০ জন নেপালি ও ১২ জন চিনা আধিকারিক উপস্থিত ছিলেন। নেপাল হিমবাহের গতিবিধি, জলস্তর ও চরম আবহাওয়ার তথ্য চেয়েছিল।
নেপালের হাইড্রোলজিস্ট সৌহার্দ্র জোশী বলেন, “আমরা যা চেয়েছিলাম তা এখনও চাই, হিমবাহের প্রাথমিক রিপোর্ট।” আরেক হাইড্রোলজিস্ট বিনোদ পরাজুলির অভিযোগ, “চিন শুধু ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়, তুষারধস বা জলস্তরের তথ্য দেয় না। প্রতি ১০ মিনিটে তথ্য দরকার।” (NEPAL DISASTER)
যদিও চিনা দূতাবাসের দাবি, তারা পর্যাপ্ত তথ্য দিয়েছে এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
হিমালয়ের দুর্গম সীমান্তে বিপদ পর্যবেক্ষণ বড় চ্যালেঞ্জ হলেও, আগাম তথ্য পেলে এই বিপর্যয়ের ক্ষতি অনেকটা কমানো যেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
