COLOMBO TEST : পন্থের ফাঁদে পা দিয়েই শেষ পাসিন্দু, সুথারের ঘূর্ণিতে চালকের আসনে ভারত
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- লঙ্কা বধের নীলনকশা তৈরি করলেন পন্থ-সুথার জুটি (COLOMBO TEST) । চতুর্থ দিনের শেষ বেলায় শ্রীলঙ্কার সবচেয়ে ভরসাযোগ্য ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারাকে যেভাবে আউট করলেন, তা নিয়ে এখন তোলপাড় ক্রিকেট মহল। স্টাম্পের পিছন থেকে ঋষভ পন্থের মাইন্ড গেম আর সামনে থেকে মানব সুথারের বুদ্ধিদীপ্ত বোলিং – এই যুগলবন্দিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে (COLOMBO TEST) ।
শ্রীলঙ্কার ইনিংসের হাল ধরেছিলেন পাসিন্দুই। প্রথম ইনিংসে ৮০ রানের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ৯২ রান করেন তিনি। ধনঞ্জয় ডি’সিলভা ফিরতেই কিছুটা অস্থির দেখাচ্ছিল তাঁকে। একবার এলবিডব্লিউ হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান। (COLOMBO TEST)
তখনই খেলা ঘোরান পন্থ। প্রথম ইনিংসে কিপিং না করলেও চতুর্থ দিন সকাল থেকেই গ্লাভস হাতে তিনি। পাসিন্দুকে চাপে ফেলতে স্লেজিং শুরু করেন। সতীর্থদের উদ্দেশে চিৎকার করে বলেন, “অধৈর্য হয়ে পড়ছে, খারাপ শট খেলবে, মিড-অন রেডি থাকো।” পরের বলেই পন্থের ভবিষ্যদ্বাণী মিলে যায়। ক্রিজ ছেড়ে মারতে গিয়ে সুথারের অফ স্টাম্পের বাইরের বলে পরাস্ত হন পাসিন্দু, মুহূর্তে স্টাম্প উড়িয়ে দেন পন্থ। (COLOMBO TEST)
চতুর্থ দিনে শ্রীলঙ্কার পড়া ৬ উইকেটের মধ্যে ২টি একাই নিয়েছেন মানব সুথার। বাকি ৪টি উইকেট ভাগ করে নিয়েছেন বাকি বোলাররা। (COLOMBO TEST)
ফলো-অন খেয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২২৯ রানে ৬ উইকেট হারিয়ে ১৬ রানে লিড করছে। প্রথম ইনিংসে সোনাল দিনুশার সেঞ্চুরির পরেও ২৯০ রানে অলআউট হয়েছিল তারা। এবার পঞ্চম দিনের শুরুতে ভারতের একটাই লক্ষ্য – যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কাকে অলআউট করে সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেওয়া।
