আজকের দিনেবিশ্ব

Nepal Flash Floods : হড়পা বানে বিধ্বস্ত নেপাল, মৃত ১০০ ছাড়ালো – একতার ডাক ‘ভারতবিদ্বেষী’ প্রধানমন্ত্রী বলেন্দ্রর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ইতিমধ্যেই একশো পেরিয়েছে। এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দেশবাসীকে একতা বজায় রাখার বার্তা দিলেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। অন্যদিকে প্রতিবেশী ধর্ম পালন করে ত্রাণ পাঠাচ্ছে ভারত।(Nepal Flash Floods )

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন্দ্র শাহ জানান, এই মুহূর্তে মানুষের প্রাণ বাঁচানোই সকলের প্রধান কর্তব্য। ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। বানভাসি মানুষদের জন্য খাবার, বিশুদ্ধ জল এবং আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধার হওয়া মানুষদের চিকিৎসার জন্য অন্তত ১০০টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। দেশবাসীকে আশ্বাস দিয়ে তিনি বলেন, “এই কঠিন সময়ে আপনারা একা নন। দেশ নিজের সবটুকু নিয়ে আপনাদের পাশে রয়েছে।”(Nepal Flash Floods )

মাত্র ৫ মাস আগে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন বলেন্দ্র। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে পথে নেমেছে আমজনতা এবং ভারতবিরোধী মন্তব্যও করেছেন তিনি। তা সত্ত্বেও প্রতিবেশীর মতোই আচরণ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে বলেন্দ্রর সঙ্গে কথা বলে উদ্ধারকাজ ও ত্রাণ নিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই বায়ুসেনার বিমান ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভারতের পাঠানো ত্রাণ নেবে তো নেপাল? ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর ভারতের বিপুল ত্রাণ নিতে অস্বীকার করেছিল নেপালি জনতার একাংশ। এবারও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে? যদিও ভারতের সাহায্য নিয়ে বলেন্দ্র নিজে কিছু না বললেও তাঁর দল আরএসপির মুখপাত্র জগদীশ খাড়েল ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ভারত এবং অন্যান্য প্রতিবেশীদের সাহায্য নেপালের জন্য অত্যন্ত জরুরি।(Nepal Flash Floods )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *