আজকের দিনেভারত

Jharkhand-JPSC-JSSC Exam.: ঝাড়খণ্ডে ছাত্রদের জয়, বাতিল JPSC-JSSC নিয়োগ পরীক্ষা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, রাঁচি :- নিয়োগ দুর্নীতির প্রতিবাদে টানা ২৩ দিন আন্দোলনের পর অবশেষে দাবি মানল ঝাড়খণ্ড সরকার। হেমন্ত সোরেন সরকার JPSC, JSSC-সহ টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণা করল।(Jharkhand-JPSC-JSSC Exam.)

সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে গত ২৩ দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিল ঝাড়খণ্ডের ছাত্র-যুবরা। অনেকে অনশনেও বসেছিলেন। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’ লাগাতার বিক্ষোভ প্রদর্শন করছিল। আন্দোলন দমাতে পুলিশ বলপ্রয়োগও করে, কিন্তু আন্দোলনকারীরা পিছু হটেনি। তাদের মূল দাবি ছিল নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল এবং নিরপেক্ষ তদন্ত। ছাত্রবিক্ষোভের চাপে অবশেষে পিছু হটল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। সোমবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেন, “টিডিপিএল দ্বারা পরিচালিত সকল নিয়োগ পরীক্ষা, তার ফলাফল বাতিল করা হয়েছে। পাশাপাশি, টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করা হয়েছে।” একইসঙ্গে তিনি জানান, ২০১৪ সাল থেকে টিডিপিএল-এর পরিচালনায় অনুষ্ঠিত হওয়া সমস্ত পরীক্ষার ছোট-বড় ভুলের তদন্ত করবে CID। পাশাপাশি অনিয়মের অভিযোগগুলির পৃথক তদন্তের জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটি গঠন করা হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন আন্দোলনকারীদের উদ্বেগের বিষয়গুলি সরকার খতিয়ে দেখবে এবং সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে। তবে সূত্রের খবর, সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা।(Jharkhand-JPSC-JSSC Exam.)

২৩ দিনের লাগাতার আন্দোলনের পর ছাত্রদের চাপে বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার। নিয়োগে স্বচ্ছতার প্রতিশ্রুতি মিললেও সিবিআই তদন্ত নিয়ে এখনও টানাপোড়েন জারি।(Jharkhand-JPSC-JSSC Exam.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *