আজকের দিনেবাংলার আয়না

Suvendu Adhikari : কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সড়কপথে কেশপুর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কোলাঘাট :- আজ মঙ্গলবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে আকাশপথে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু দমদম থেকে ওড়ার পরেই কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাধ্য হয়ে কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করানো হয়। সেখান থেকে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন তিনি।

সূত্রের খবর, আজকের প্রথম কর্মসূচি ছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা। এরপর বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। দমদম বিমানবন্দর থেকে কপ্টারে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল।

কিন্তু রওনার আগেই কপ্টারে গোলযোগ ধরা পড়ে। তবুও কেশপুরের উদ্দেশে ওড়ে কপ্টার। মাঝ আকাশে কোলাঘাট এলাকায় ফের সমস্যা হওয়ায় জরুরি অবতরণ করতে হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই কারণ বলা হলেও অন্য সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে পশ্চিম মেদিনীপুরে নামতে পারেনি হেলিকপ্টার।

কোলাঘাটে নামার পর গাড়িতে করে কেশপুরের দিকে যান মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে কপ্টারটি মেরামতের কাজ চলছে। সমস্যা মিটলে কপ্টারেই বাঁকুড়া থেকে ফেরার সম্ভাবনা রয়েছে। নাহলে সড়কপথেই ফিরবেন তিনি।

যান্ত্রিক ত্রুটির জেরে নির্ধারিত সূচিতে কিছুটা বদল হলেও সব কর্মসূচি যথাসময়ে পালন করবেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কপ্টার মেরামতের পর ফের আকাশপথে ফেরার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *