আজকের দিনেভারতরাজনীতি

Dharmendra-NEET : নিট বিতর্কে প্রবল চাপ, অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের – ইস্তফাপত্র পাঠালেন মোদিকে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নিট প্রশ্নফাঁস নিয়ে একমাস ধরে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলনে অবশেষে ঝুঁকল কেন্দ্র। শিক্ষামন্ত্রীর ইস্তফাই ছিল আন্দোলনের মূল দাবি। সেই দাবি মেনে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইস্তফাপত্র পাঠালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইস্তফা গৃহীত হয়নি।

শনিবার সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদত্যাগের কথা জানান ধর্মেন্দ্র প্রধান। তিনি লেখেন, “দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ, উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম দিন থেকে নিটে প্রশ্নফাঁসের দায় নিয়েছি। ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনওভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য।”

মাসখানেক আগে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ধরনা শুরু করে। শুরুতে কেন্দ্র গুরুত্ব না দিলেও ধীরে ধীরে আন্দোলন গতি পায়। একে একে বিরোধী দল, নাগরিক সমাজ ও সেলেবরাও যোগ দেন। শেষমেশ তা গণআন্দোলনের রূপ নেয়।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফাকে পড়ুয়াদের জয় বলে বর্ণনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, “নিটের প্রশ্নফাঁসের জেরে যে ২০ জন পড়ুয়া আত্মহত্যা করেছে, এই জয় তাঁদের। গত একমাস ধরে বহু অত্যাচার সহ্য করতে হয়েছে। সবাই বলত এই সরকার ঝুঁকবে না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আন্দোলনের শক্তির কাছে সবাইকে ঝুঁকতে হয়।”

নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে বড় ঘটনা। ককরোচ জনতা পার্টির প্রায় সব দাবিই মেনে নিল কেন্দ্র। তবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র গৃহীত হলে শিক্ষা দফতরের দায়িত্ব কার হাতে যায় সেদিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *