Iran-America Conflict: রক্তের বদলে রক্ত’ ট্রাম্প সহ তার গোটা পরিবারকে কফিনবন্ধী করার হুমকি ইরানের
কিউ ইন্ডিয়া বাংলা- ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি ইরানের। শুধু ট্রাম্পই নয় তাঁর গোটা পরিবারকে এবার কফিনবন্ধী করার হুমকি ইরানের। তেহরানের একটি ব্যস্ত এলাকায় একটি বিশাল বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং তাঁদের পরিবারের সদস্যদের কফিনের ওপরে দেখানো হয়েছে। বিলবোর্ডে লেখা ছিল “Blood for Blood” (রক্তের বদলে রক্ত)—যা প্রতিশোধের হুমকিসূচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই বিলবোর্ডটি ইরানের রাষ্ট্রপন্থী প্রচারণার অংশ বলে মনে করা হচ্ছে। এটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর আগে তেহরানে আরেকটি বিলবোর্ডে ডোনাল্ড ট্রাম্পকে কফিনে শায়িত অবস্থায় দেখিয়ে “We will kill Trump” ধরনের হুমকিসূচক স্লোগানও প্রদর্শিত হয়েছিল। বিলবোর্ডে সেই বার্তা আরও বিস্তৃত করে ট্রাম্পের পরিবারের সদস্যদেরও প্রতীকীভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, এখন পর্যন্ত ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের পুরো পরিবারকে হত্যার “শপথ” নিয়েছে—এমন কোনও নিশ্চিত সরকারি ঘোষণা প্রকাশ পায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে মূলত তেহরানে প্রদর্শিত বিলবোর্ড ও রাষ্ট্রপন্থী প্রচারণার কথাই উঠে এসেছে, যা প্রতীকী ও উসকানিমূলক রাজনৈতিক বার্তা হিসেবে বর্ণনা করা হয়েছে।
