আজকের দিনেভারত

Jammu-Kashmir: জম্মু -কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম দুই জঙ্গি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফের উত্তপ্ত উপত্যকা। সেনাবাহিনীর গুলির লড়াইতে নিকেশ দুই জঙ্গি। তাদের মধ্যে একজন পাক মদতপুষ্ট লস্কর-ই- তৈইবার সদস্য বলে সূত্রের খবর। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি। শনিবার গোপন সূত্রে খবর সেনাবাহিনী ঘিরে ফেলে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় লুকিয়ে থাকা জঙ্গিদের ডেরা। সেখানেই কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়েছিল। এর পরেই যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু -কাশ্মীর পুলিশের প্যারা ইউনিট ও স্পেশাল অপারেশন গ্রুপ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

জোরকদমে শুরু হয় চিরুণী তল্লাশি। গোটা এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে দুই জঙ্গি। এরপরই তারা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা।  সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ চানপোরা গ্রামে শুরু হয় দু পক্ষের গুলির লড়াই। রাত ভর ধরে চলে সংঘর্ষ। অবশেষে মৃত্যুর কোলে ঢল পড়ে দুই জঙ্গি। গোয়েন্দা সূত্রে খবর, নিহতদের মধ্যে একজনের নাম জাকির আহমদ গনি। সে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা। জাকির লস্করের সদস্য ছিল বলে খবর। জানা গেছে, নিরাপত্তা সংস্থাগুলির খাতায় সে ‘এ++’ ক্যাটাগরির সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত ছিল। গত বছর পহেলগাম হামলার তদন্তের সূত্র ধরে যে সমস্ত জঙ্গিদের নাম উঠে আসছে তাদের মধ্যে অন্যতম ছিল এই জাকির। তার বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর উপর হামলা, নাশকতামূলক কার্যকলাপ সহ একাধিক সন্ত্রাসী অভিযোগ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *