আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Heavy Rain Alert: তুমুল দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- সকাল থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে মুষুলধারায় বৃষ্টি শুরু হয়েছে।  মাঝেমধ্যেই বজ্রগর্ভ মেঘের হুঙ্কার। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ৬ জুলাই সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। অপরদিকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। সোমবার থেকেই ফের ভারী বৃষ্টিতে নাকাল হবে উত্তর। আজ রবিবার ৫ জুলাই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া – এই জেলাগুলিতে।

এর পাশপাশি, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। সোমবার ৬ জুলাই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ জেলায়। অন্য়দিকে, মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।  আজ রবিবার ৫ জুলাই উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি চলবে। উত্তাল হবে সমুদ্র। সোমবার ৬ জুলাই পর্যন্ত  মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার ৭ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা রয়েছে।  বুধবার ৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।  আজ রবিবার ৫ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনভর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, মঙ্গলবার ৭ জুলাই থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার দু-এক জায়গায়। অপরদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে, সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *