আজকের দিনেগ্রীন রুম

ACTRESS KAJOL : কলকাতায় পা রেখেই দক্ষিণেশ্বরে কাজল, নতুন ছবির ইঙ্গিত নাকি নিছক ভক্তি?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রথযাত্রার দিন কলকাতায় পৌঁছেছিলেন বলিউড অভিনেত্রী কাজল (ACTRESS KAJOL) । আর তার পরের দিন, শুক্রবার সকালে বৃষ্টিভেজা আবহে তাঁকে দেখা গেল দক্ষিণেশ্বর কালীমন্দিরে। লাল রঙের কো-অর্ড পোশাক, চোখে সানগ্লাস আর হাতে পুজোর ডালা এই সাজেই মন্দিরে প্রবেশ করেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় জমে যায় দর্শনার্থীদের মধ্যে। অনেকেই প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। পরে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি মন্দিরে প্রবেশ করে পুজো দেন এবং কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান।

কাজলের এই সফর ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। হঠাৎ কলকাতায় আসার কারণ এখনও প্রকাশ্যে জানাননি তিনি। বিমানবন্দরেও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও সফরের উদ্দেশ্য নিয়ে কোনও মন্তব্য করেননি। ফলে অনেকেরই ধারণা, খুব শীঘ্রই হয়তো নতুন কোনও ছবি বা বিশেষ প্রকল্পের ঘোষণা আসতে পারে।

তবে যারা কাজলকে দীর্ঘদিন ধরে অনুসরণ করেন, তাঁদের কাছে এই সফর একেবারেই অচেনা নয়। কলকাতায় এলেই সুযোগ পেলে দক্ষিণেশ্বর কালীমন্দিরে গিয়ে পুজো দেওয়ার অভ্যাস রয়েছে তাঁর। অতীতেও মা এবং ছেলেকে সঙ্গে নিয়ে মা কালীর দর্শনে এসেছিলেন অভিনেত্রী। তাই এবারের সফরেও ভক্তি ও বিশ্বাসই হয়তো তাঁর প্রধান উদ্দেশ্য। নতুন কাজের ঘোষণা হোক বা ব্যক্তিগত আধ্যাত্মিক টান কাজলের দক্ষিণেশ্বর সফর ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *