আজকের দিনেভারত

Hydrogen Powered Train India: রেলপথে এলিট দেশের মধ্যে ভারত, দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন মোদীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা-  ভারতীয় রেলের মুকুটে নয়া পালক। বৃহস্পতিবার দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিকস্তরে হরিয়ানায় ৮৯ কিলোমিটার দূরত্বের জিন্দ-সোনিপথ রুটে চলবে দূষণমুক্ত আধুনিক ইকো-ফ্রেন্ডলি প্রযুক্তি এই ট্রেন।  এটি একটি পরিবেশবান্ধব ট্রেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হয়। ডিজেলচালিত ট্রেনগুলির তুলনায় এই ট্রেন পরিবেশবান্ধব। বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিংয়ের সুবিধাও রয়েছে।

এই ট্রেন উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বলেন,  ‘এই বিশেষ ট্রেনে রয়েছে অল্প কয়েকটি দেশে। তার মধ্যে জায়গা করে নিল ভারত। রেলের ক্ষেত্রে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহারের এই পদক্ষেপ দেশকে আরও উন্নত ও প্রগতির দিকে নিয়ে যাবে’।

হাইড্রোজেন ট্রেনের বিশেষত্ব হল ১০ কোচের অত্যাধুনিক ট্রেন চলে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে। দুটি ড্রাইভিং পাওয়ার কার ও আটটি ট্রেইলার কোচ রয়েছে। ট্রেনের চালিকাশক্তি  ১২০০ কিলোওয়াটের ‘প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল’। এই প্রযুক্তিতে উচ্চচাপে থাকা সিলিন্ডার থেকে হাইড্রোজেন গ্যাস ও বাতাসের অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার হলেও ডিজাইন স্পিড ঘণ্টায় ১১০ কিলোমিটার। একসঙ্গে প্রায় ২৬ হাজার যাত্রী এই ট্রেনে যাতায়াত করতে পারবে।  জিন্দ জংশন, গোহানা জংশন ও সোনিপতকে সংযুক্ত করবে। মধ্যবর্তী স্টেশনগুলিও পরিষেবা পাবে। হল্টে থামবে জিন্দ সিটি, পান্ডু পিন্ডারা জংশন, ললিত খেরা হল্ট, ভাম্ভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুটানা হল্ট, খান্দ্রাই হল্ট, রাবরা হল্ট, লাঠ হল্ট, মোহানা এবং বারওয়াসনি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *