আজকের দিনেতিলোত্তমা

Baruipur Incident: বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ নিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসায় অরূপ বিশ্বাস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- বারুইপুর কাণ্ড নিয়ে তোলপাড় বাংল। খুন ও ধর্ষণের ঘটনায় বাংলায় এই প্রথম এনকাউন্টার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে ধর্ষণের ঘটনায় এই প্রথম এত বড় কড়া শাস্তি হল, যা দেখে খুশি এই রাজ্যের মানুষ। এবার এই ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সঙ্গে এই ধর্ষণের ঘটনার কড়া নিন্দা করলেন তিনি। বিধাননগর দক্ষিণ থানায় এদিন হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। টানা তিন ঘণ্টা ধরে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন অরূপ বিশ্বাস।

এদিন অরূপ বিশ্বাস বলেন, চিরকাল সাদা সাদা আর কালোকে কালো বলে বলেছি। একসময় মন্ত্রী ছিলাম, তখনও এমন কিছু বলিনি, করিনি। বলেছি, যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো।” রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভালো কাজ করছেন।

বারুইপুর কাণ্ড নিয়ে রাজ্য ও মুখ্যমন্ত্রীর প্রশংসায় তিনি বলেন,  ‘ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন। কঠোর শাস্তির বিধান দিয়েছেন। মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছেন।  বারুইপুরের ঘটনাকে জঘন্য বলে দাবি করে অরূপ বলেন, “সরকার প্রথম মুহূর্ত থেকে সক্রিয় হয়েছে। ব্যবস্থা নিচ্ছে, এটাই সব থেকে ভালো।”

বারুইপুরে খুন ও ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অরূপ বিশ্বাস। এদিন মেসিকাণ্ডে অরূপকে জেরা করা হয়। পুলিশি তদন্তে সহযোগিতা করার কথা আগেই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *