বাঁকিপুর বিধানসভা আসন্ন উপনির্বাচনে প্রার্থী হতে পারেন প্রশান্ত কিশোর!
কিউ ইন্ডিয়া বাংলা- কাজ করল না নিজের দল। এবার ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা প্রশান্ত কিশোরকে ওরফে পিকে- এবার নিজের নামতে চলেছেন নির্বাচনে ময়দানে। বাঁকিপুর বিধানসভা আসন্ন উপনির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি। শুক্রবার স্বয়ং পিকে এই রকমই ইঙ্গিত দিয়েছেন। ‘জন সুরজ’ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের দাবি, এই উপনির্বাচনে আসলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্ব এবং তাঁর সরকারের কাজের বিষয়ে প্রথম ‘গণভোট’ বা রেফারেন্ডাম হতে চলেছে। সাংবাদিকদের সামনে পিকে বলেন, দল অনুমোদন দিলে বাঁকিপুর থেকে তিনি লড়াই প্রস্তত।
বিজেপির এই অন্যতম শক্তিশালী কেন্দ্রে পদ্ম শিবিরকে হারাতেই তিনি এই কথা ভাবছেন। পিকে-র জানিয়েছেন, আমার ভোটে দাঁড়ানো যদি বাঁকিপুরের মতো বিজেপির শক্ত ঘাঁটিতে ওদের হার নিশ্চিত করতে আমি লড়াই করতে প্রস্তত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি প্রাশান্ত কিশোর এই আসন থেকে লড়েন, তাহলে সেটি তাঁর সক্রিয় রাজনৈতিক জীবনের অন্যতম বড় পরীক্ষা হবে। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে জন সুরাজ প্রত্যাশিত সাফল্য না পাওয়ায়, বাঁকিপুর উপনির্বাচনকে দলটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, বাঁকিপুর দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এই কেন্দ্রে প্রাশান্ত কিশোর প্রার্থী হলে নির্বাচন আরও হাই-ভোল্টেজ হয়ে উঠতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই উপনির্বাচনের ফল শুধু একটি আসনের ভবিষ্যৎ নয়, বিহারের বিরোধী রাজনীতিতে জন সুরাজের অবস্থানও অনেকটাই নির্ধারণ করতে পারে।
তবে উল্লেখ্য, নির্বাচন কমিশন এখনও বাঁকিপুর উপনির্বাচনের পূর্ণ সূচি ঘোষণা করেনি এবং প্রাশান্ত কিশোরের প্রার্থিতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে বিষয়টি এখনও জল্পনার পর্যায়েই রয়েছে।
