আজকের দিনেভারত

হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ সহ উত্তরাখণ্ডের একাধিক ধর্মীয় স্থানকে উড়িয়ে দেওয়ার হুমকি! জারি সতর্কতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফের হুমকি মেল! উত্তরাখণ্ডের অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় স্থান হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ সহ বিভিন্ন ধর্মীয় স্থান হুমকি। একইসঙ্গে উত্তরাখণ্ডের বিভিন্ন পর্যটন কেন্দ্র, থানা, সরকারি অফিসেও হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এই হামলা এসেছে ই-মেল করে। মুসৌরি এবং হরিদ্বার পুরসভায় ই-মেল করে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই হুমকি আসার পরেই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সেইসঙ্গে চলছে চারধাম যাত্রা। কোনও ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

হুমকির প্রেরফ নিজেদের খালিস্তান্তের সঙ্গে যুক্ত থাকার দাবি করেছে। এই ‘প্রতিশোধ’ হিসেবে এই হামলা চালানো হবে বলে উল্লেখ করা হয়েছে ওই হুমকি ই-মেলে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও বিভিন্ন থানাকেও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। জানা গিয়েছে, হরিদ্বার পুরসভায় পাঠানো ওই হুমকি ই-মেলে ঋষিকেশ, কেদারনাথ এবং বদ্রীনাথ নাম বিশেষ করে উল্লেখ করা হয়েছে।

হরিদ্বার পুরসভার কমিশনার নন্দন কুমার জানিয়েছেন, ওই ই-মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনও রকম ঝুঁকি না নিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *