আজকের দিনেতিলোত্তমা

রিলায়েন্স ডিজিটাল স্টোরে চুরি, ২ অভিযুক্ত গ্রেফতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতার পূর্বাচল এলাকার একটি রিলায়েন্স ডিজিটাল স্টোরে চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ। ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে ওই স্টোর থেকে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের সাতটি ল্যাপটপ ও নয়টি মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে গারফা থানায় অজ্ঞাত পরিচয়ের অভিযুক্তদের বিরুদ্ধে কেস নং ১৪, তারিখ ২৫.০১.২০২৬ রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ শুরু করে। তদন্ত চলাকালীন পুলিশ দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া সমস্ত ল্যাপটপ ও মোবাইল ফোন সম্পূর্ণরূপে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গারফা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *