আজকের দিনেবাংলার আয়না

চাকরি প্রতারণার ফাঁদে কাউন্সিলার! তমলুকে ১০ লক্ষ টাকার অভিযোগে গ্রেফতার কানাইলাল দাস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- তমলুক পুরসভা ঘিরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কানাইলাল দাস। সোমবার রাতে তমলুক থানার পুলিশ তাঁকে আটক করে গ্রেফতার করে এবং মঙ্গলবার তাঁকে পূর্ব মেদিনীপুর সিজেএম আদালতে পেশ করার কথা রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১১ জুন পটাশপুর থানার অধীন বড়পাথরঘাটা গ্রামের বাসিন্দা কৃষ্ণেন্দু পণ্ডা দাবি করেছেন, প্রাথমিক টেটের ইন্টারভিউ চলাকালীন সময়ে তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কানাইলাল দাস প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন।অভিযোগকারীর বক্তব্য, ২০২০-২১ সালের মধ্যে এই ঘটনা ঘটে এবং পরিচিত সূত্র ধরে কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ হয়। পরে জমি বিক্রি করে সেই টাকা দেওয়া হলেও প্রাইমারি চাকরি মেলেনি এবং টাকা ফেরতও পাওয়া যায়নি বলে অভিযোগ।

এই ঘটনায় গত ১১ জুন তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়, যার ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। এই মামলায় আরও এক পরিচিত নামও উঠে এসেছে।অভিযোগকারীর দাবি, অভিযুক্ত কাউন্সিলার স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা চঞ্চল খাঁড়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, যিনি ১৪ মে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন।
কানাইলাল দাসের বক্তব্য, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ষড়যন্ত্র বলে দাবি করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে ধৃত কাউন্সিলারকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হতে পারে যাতে পুরো চক্র ও আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *