আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ৬০ কিমি বাঁধ, বাজেটে ঢালাও বরাদ্দে ‘সুন্দর’ হবে সুন্দরবন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ৪ লাখ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকার বাজেট পেশ করল রাজ্য সরকার। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো ও জলবায়ু সহনশীলতায় বড় বরাদ্দ পেল ‘সবুজ প্রাচীর’ সুন্দরবন।

স্বাস্থ্য: সুন্দরবনে তৈরি হবে সুপার স্পেশালিটি হাসপাতাল। আয়ুষ্মান ভারতের মতো সামাজিক প্রকল্প কার্যকর করতে মোটরবোট অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হবে। দ্বীপভিত্তিক প্রসূতি কেন্দ্র গড়ে তোলা হবে অন্তঃসত্ত্বাদের জন্য। সব সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার বাবদ মাথাপিছু খরচ বাড়িয়ে ১১০ টাকা করার প্রস্তাব। মুম্বই ও ভেলোরে চিকিৎসার জন্য যাওয়া রোগীরা পিপিপি মডেলে থাকার সুবিধা পাবেন।

কৃষি ও সেচ: সুন্দরবন-সহ সংবেদনশীল এলাকায় জলের জোগান বাড়াতে নদী অববাহিকাভিত্তিক প্ল্যান তৈরি হবে। আন্তর্জাতিক জলসম্পদ বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় ১,৩৫৩ কোটি টাকার প্রকল্পে মরা নদীখাত খনন করে মূল নদীর সঙ্গে যুক্ত করা হবে। নোনা জল ও জলাভূমির মৎস্যচাষের জন্য আধুনিক মৎস্য-বড উৎপাদন কেন্দ্র, কোল্ড চেইন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বাড়বে।

পরিকাঠামো ও পরিবেশ: বাস্তুতন্ত্র রক্ষায় কেন্দ্রের অর্থায়নে ৬০ কিলোমিটার লম্বা বাঁধ তৈরি হবে। প্রকল্পের নাম ‘সুন্দরবন ন্যাচারাল এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট’। বরাদ্দ ১ হাজার কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দিয়ে ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির জন্য এ বছর ৫০ কোটি টাকা বরাদ্দ। ঘূর্ণিঝড় মোকাবিলায় গঠন করা হচ্ছে ‘পশ্চিমবঙ্গ জলবায়ু সহনশীলতা তহবিল’ ও ‘পশ্চিমবঙ্গ জলবায়ু অর্থায়ন ফেসিলিটি’।

বাজেটে সুন্দরবনের স্বাস্থ্য, কৃষি ও বাস্তুতন্ত্রে জোর দিয়েছে রাজ্য সরকার। সুপার স্পেশালিটি হাসপাতাল, মোটরবোট অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে ৬০ কিমি বাঁধ ও ম্যানগ্রোভ সম্প্রসারণ — সব মিলিয়ে ‘সবুজ প্রাচীর’ রক্ষায় বড় পদক্ষেপ। বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *