আজকের দিনেতিলোত্তমা

Syama Prasad Mookerjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি মিলবে, বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- বাংলায় ক্ষমতায় আসার পর আজ প্রথম রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে বড় ঘোষণা রাজ্য সরকারের। জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে সংস্কার করা হবে। সেইসঙ্গে তাঁর স্মৃতি সৌধ তৈরি করা হবে। শ্যামাপ্রসাদের নামে গ্রন্থাগার,  পার্ক তৈরি করা হবে। এছাড়া শ্যামাপ্রসাদের জন্মদিনে, ৬ জুলাই মিলবে রাজ্য সরকারি ছুটি।  রাজ্যের বিজেপি সরকার চাইছে, পশ্চিমবঙ্গের চর্চা হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে। আসল ইতিহাস সকলের সামনে আসুক।

আগেই নবান্নের তরফে জানানো হয়েছিল, কলকাতার বুকে বসানো হবে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি।  আগামী ৬ জুলাই ভূমিপুজো হওয়ার কথা আছে। ঠিক কোথায় এই অনুষ্ঠান হবে, তা এখনও স্পষ্ট না হলেও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, কলকাতার কোনও একটি অংশে জমি নির্বাচন করে মূর্তি স্থাপন করা হবে।  সোমবার রাজ্য বাজেটে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের স্মৃতি সৌধ বসানোর হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী বললেন, হুগলির বলাগড় ব্লকের জিরাটে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িটির সংস্কার করা হবে। তবে তাঁর নামাঙ্কিত গ্রন্থাগার, এই খাতে রাজ্যের বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি। এবার ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *