আজকের দিনেবিশ্ব

ফুটবল বিশ্বকাপের আবহে ফের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলল গুলি, আহত কিশোর, পর্যটকদের হুড়োহুড়ি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফুটবল বিশ্বকাপের আবহে আমেরিকার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলল গুলি। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় চরম উত্তেজনা। আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে চত্বর। প্রাণ হাতে করে চারদিকে ছুটতে থাকেন পর্যটক ও সাধারণ মানুষ। পুলিশ জানিয়েছে, এনবিএ চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক নিক্স-এর বিজয় মিছিল শেষ হওয়ার কিছু পরেই পর পর কয়েক রাউন্ড গুলি চলে। ১৭ বছরের এক তরুণ রক্তাক্ত হয়। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কর্মীরা ধাওয়া করে বন্দুকবাজকে গ্রেফতার করে। কয়েক দিন আগেই নিক্স-এর জয় উদ্‌যাপনের রাতেও এখানে গুলি চলেছিল। ফুটবল বিশ্বকাপ চলায় এই মুহূর্তে ওই এলাকায় ব্যাপক ভিড় রয়েছে। ফের প্রশ্নের মুখে নিরাপত্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টা ৪০ মিনিট নাগাদ এই গুলি চালনার ঘটনা ঘটে। সে সময় টাইমস স্কোয়ার প্রচুর মানুষের ভিড় ছিল। সেই সময় লোয়ার ম্যানহাটনে এনবিএ চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক নিকসকে সংবর্ধনা জানিয়ে একটি বিশাল বিজয় মিছিল সদ্য শেষ হয়েছিল। সেই প্যারেড উপলক্ষে শহরজুড়ে প্রায় ১০ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে গুলির শব্দ, আর সঙ্গে চারদিকে মানুষের হুড়োহুড়ি। মানুষ চিৎকার করতে করতে দৌড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি পার্ক করা পুলিশ গাড়ির মাত্র কয়েক মিটার দূরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা তৎক্ষণাৎ অ্যাকশন নেন।
উল্লেখযোগ্যভাবে, এই নিয়ে গত চার দিনের মধ্যে এটি টাইমস স্কোয়ারে দ্বিতীয়বার গুলি চলার ঘটনা। এর আগে ১৬ জুন গুলি চলেছিল।
এর আগে ১৬ জুন একই এলাকায় আরেকটি হিংসাত্মক ঘটনার সাক্ষী ছিল নিউইয়র্ক। ওই ঘটনায় ১৭ বছর বয়সি এক কিশোর আহত হয়েছিল। পরে পুলিশের হাতে একটি গুলিভর্তি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়। পরপর দুই বার টাইমস স্কোয়ারের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *