আজকের দিনেবাংলার আয়না

ডায়মন্ড হারবার থানায় ‘অত্যাচারের’ অভিযোগ, প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে জোড়া এফআইআর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ডায়মন্ড হারবারে এক প্রাক্তন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে-র বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় দুটি পৃথক এফআইআর দায়ের হওয়ার ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

অভিযোগের সূত্রপাত ২০২৩ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। ডায়মন্ড হারবার পৌরসভার তৎকালীন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তমাল হালদারের দাবি, তিনি পৌরসভার কিছু দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

তমাল হালদারের অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে-র বিরুদ্ধে দুটি মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাগুলিতে এমন কিছু ধারা রয়েছে যা জামিনযোগ্য, আবার কিছু ধারা অজামিনযোগ্যও।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন নথি সংগ্রহ করে খতিয়ে দেখার কাজ চলছে। তদন্তের ওপর করা নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *