আজকের দিনেবাংলার আয়না

অতিভারী বর্ষণে ধস, অবরুদ্ধ শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার রাত থেকে শুরু হওয়া অতিভারী বর্ষণের জেরে ফের ভূমিধসে বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক।

বৃহস্পতিবার ভোরে সিংতাম ও রংপোর মাঝে বারডাং-এর কাছে পাহাড়ি রাস্তা ধসে তিস্তায় ভেসে গেছে। পুরো এলাকা পাথর, কাদায় ভরে বিপজ্জনক হয়ে উঠেছে। এর ফলে সমস্যায় পড়েছেন পর্যটক ও নিত্যযাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

প্রবল বৃষ্টিপাতে সিংটাম টানেল এলাকা, এটিটিসি কলেজ ও ২০ মাইলের কাছাকাছি রাস্তাগুলিও ধসে বন্ধ। সিকিম প্রশাসনের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিকল্প হিসেবে তিনটি ঘুরপথের কথা জানানো হয়েছে:
১. সিংটাম–সেন্ট্রাল পেন্ডাম–রংপো রোড
২. সিংটাম–ডুগা–রংপো রোড
৩.রানিফুল–পকিয়ং–রোরাথাং–রংপো

তবে পাথর, মাটি ও কাদায় ভরা রাস্তায় চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে বলা হয়েছে।

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ‘লাইফ লাইন’ নতুন করে ধসে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও আটকে পড়া পর্যটকরা। আধিকারিকরা জানাচ্ছেন, রাস্তা সচল হওয়ার পুরো বিষয়টাই এখন আবহাওয়ার উপর নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *