আজকের দিনেতিলোত্তমা

দলের অ্যাকাউন্ট ফ্রিজের আর্জি অরূপ বিশ্বাসের, কয়েকশো কোটির তহবিল নিয়ে চরম সঙ্কটে তৃণমূল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দলের ভিতরেই চরম গন্ডগোল। কে চালাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তা নিয়ে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। কয়েকশো কোটির তহবিল নিয়ে নতুন সঙ্কটে কালীঘাট।

চিঠিতে অরূপ বিশ্বাস জানিয়েছেন, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। অনেক সাংসদ দল ছেড়েছেন। বিধায়কদের একাংশ বিদ্রোহ ঘোষণা করেছেন। এই অবস্থায় দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে বিবাদ চলছে। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে পরিচালনা করবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কোষাধ্যক্ষের আশঙ্কা, দলের অফিসে তাঁর সই করে রাখা ব্যাঙ্ক চেকগুলির অপব্যবহার হতে পারে। তাই দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি। যতক্ষণ না দলের অভ্যন্তরীণ সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ লেনদেন বন্ধ রাখতে বলেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

ওয়াকিবহাল মহলের মতে, ভোটের পর দল ভেঙে খান খান। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে কোষাধ্যক্ষের এই চিঠি কালীঘাটের অস্বস্তি আরও বাড়াল। কয়েকশো কোটি টাকার তহবিল নিয়ে তৈরি হল নতুন সঙ্কট।

প্রশ্ন উঠছে, মমতা-অভিষেকের পরামর্শেই কি এই চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস? এরই মধ্যে মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে মেসির টিম, দাবি উদ্যোক্তা শতদ্রু দত্তের। অরূপ বিশ্বাসের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছেন তিনি। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *