আজকের দিনেবাংলার আয়না

‘স্বচ্ছ তালিকা হবে, মধ্যস্বত্বভোগী থাকবে না’ — নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরে কড়া বার্তা শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নন্দীগ্রাম :- রাজ্যে সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত প্রাপকের হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর নতুন সরকার। সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে তৃণমূল সরকারের আমলে প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, এবার তৈরি হবে স্বচ্ছ তালিকা, থাকবে না কোনও মধ্যস্বত্বভোগী।

জনকল্যাণ শিবির এর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বহু প্রকল্প থাকলেও প্রকৃত মানুষ বঞ্চিত হয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন মৃত, পুরুষ ও অভারতীয়রাও। পুরুষদের নামে বিধবা ভাতা দেওয়ার নজিরও আছে। ডোমকলের একটি ব্লকেই মিলেছে সাড়ে ৩ হাজার ভুয়ো অ্যাকাউন্ট।

তিনি জানান, রাজ্যের ১১০০টি স্থানে জনকল্যাণ শিবির চলছে। এখান থেকে সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা মিলবে। উদ্দেশ্য একটাই — অনুপ্রবেশকারী বা অযোগ্য কেউ যেন অন্নপূর্ণা যোজনা বা অন্য সুবিধা না পায়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ৭৯ লক্ষ মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। ২০ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্তির সুযোগ থাকছে। জুলাই মাস থেকেই মিলবে আয়ুষ্মান কার্ড। ২২ জুনের বাজেটেও থাকবে চমক। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, কর্মসংস্থান— সব ক্ষেত্রেই কাজ করবে সরকার।

শুভেন্দু অধিকারীর সাফ বার্তা, সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কোনও দালালচক্র থাকবে না। সরাসরি প্রাপকের অ্যাকাউন্টে পৌঁছবে সরকারি সাহায্য। সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “প্রকৃত মানুষ সামাজিক প্রকল্পের সুযোগ পান, এটাই চাই। আপনারা সহযোগিতা করুন, আমরাও করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *