আজকের দিনেভারত

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, মৃত ২, জারি হলুদ সতর্কতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ। চারদিকে জলে থইথই। প্রায় কোমর সমান জল। প্রায় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে তেলেঙ্গানা জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের জেরে হায়দ্রাবাদে তীব্র যানজটের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদের মাইলারদেবপল্লী এলাকায় এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে খবর। ড্রেন খননের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত রাস্তার ওপর একটি লো-টেনশন স্ট্রিটলাইটের তার নিচে পড়ে যায়। চাঁদরায়ণগুত্তার বাসিন্দা জাফর ও আবু নামের দুই ব্যক্তি একটি অটোরিকশা করে যাচ্ছিলেন। গাড়ি থেকে নামার সময় তাঁরা অজান্তেই জলমগ্ন একটি এলাকায় পা রাখেন, যেখানে একটি বৈদ্যুতিক তার (লাইভ কেবল) পড়ে ছিল। দুজনেই তীব্র বৈদ্যুতিক শক পান এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁরা মারা যান। স্থানীয় বিধায়ক আকবরুদ্দিন ওয়াইসি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বৃষ্টিতে বৈদ্যুতিন তার থেকে অসাবধানতাবশত মৃত্যুর খবর হামেশাই পাওয়া যায়। পুরনিগমের এই বিষয়গুলি আরও কঠোরতা সঙ্গে দেখা উচিত। অবিরাম হয়ে চলা বৃষ্টিতে একাধিক রাস্তা অবরুদ্ধ। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। শহরের আইটি হাব ‘সাইবারাবাদ’-সহ বিভিন্ন এলাকায় যাত্রীরা কয়েক ঘণ্টা ধরে আটকা পড়েছিলেন। ভারী বৃষ্টিপাতের পর শহরের বিভিন্ন নিচু এলাকা ও আবাসিক এলাকাগুলি জলবন্দি। জরুরি পরিষেবার টিম সমস্ত ক্ষতিগ্রস্তএলাকাগুলি পরিদর্শন করছে। ঝুঁকিপূর্ণস্থানগুলিতে বিপদ এড়াতে জরুরি পরিষেবার দল মোতায়েন করা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী তেলঙ্গানায়, বর্ষায় মৌসুমী বায়ুর কার্যকলাপ আরও জোরালো থাকবে। ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়ার কারণে একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *