আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

হাবরা থেকে ইকোস্পেস-নিউটাউন হয়ে হাওড়া, চালু হল নতুন সরকারি বাস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নিউটাউনের আইটি সেক্টরে যাতায়াতের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের। হাবরা থেকে হাওড়া পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু করল WBTC। বৃহস্পতিবার, ৪ জুন থেকে চালু হয়েছে নতুন রুটের বাস D12A। হাবরা, বারাসত থেকে এয়ারপোর্ট, ইকোস্পেস, ইউনিটেক গেট-২, সেক্টর ফাইভ হয়ে হাওড়া যাবে এই বাস।

WBTC সূত্রে খবর, হাবরা-হাওড়া রুটের এই নতুন বাসের নম্বর D12A। এই বাস হাবরা থেকে ছেড়ে অশোকনগর কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসত, মধ্যমগ্রাম, বিরাটি হয়ে এয়ারপোর্ট পৌঁছবে। এরপর হলদিরাম, চিনারপার্ক, আকাঙ্খা মোড় হয়ে ইকোপার্কে ঢুকবে। সেখান থেকে ইকোস্পেস, ইউনিটেক গেট-২, নারকেলবাগান হয়ে নিউটাউন পৌঁছবে D12A। নিউটাউন থেকে বাসটি যাবে কলেজ মোড়, SDF মোড়, স্বাস্থ্যভবন, নিক্কোপার্ক হয়ে চিংড়িঘাটা। তারপর বেলেঘাটা, শিয়ালদহ, ধর্মতলা, ডালহৌসি ছুঁয়ে শেষ গন্তব্য হাওড়া স্টেশন।

D12A বাসের টাইমটেবিল:

হাবরা থেকে: সকাল ৬:২০ মিনিটে ছাড়বে

হাওড়া থেকে নিউটাউনের জন্য: বিকেল ৪টায় ছাড়বে

নিউটাউন থেকে হাবরার দিকে: সন্ধ্যা ৬:২০ মিনিটে ছাড়বে

হাবরা-বারাসত অঞ্চল থেকে নিউটাউনের আইটি হাব এবং সল্টলেক সেক্টর ফাইভে যাতায়াতকারী হাজার হাজার চাকরিজীবীর জন্য এই বাস পরিষেবা বড় স্বস্তি আনবে। এক বাসেই এয়ারপোর্ট, ইকোস্পেস, ইউনিটেক গেট-২-এর মতো গুরুত্বপূর্ণ অফিসপাড়া ছুঁয়ে হাওড়া পৌঁছনো যাবে। অফিস টাইমের সঙ্গে মিল রেখে টাইমটেবিল তৈরি করায় নিত্যযাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে WBTC।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *