আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Bhatpara Municipality : ভাটপাড়া পুরসভায় গণ-ইস্তফা: চেয়ারম্যান-সহ ৩০ কাউন্সিলারের পদত্যাগ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-হালিশহরের পর এ বার ভাটপাড়া। শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে একযোগে পদত্যাগ করলেন পুরসভার চেয়ারম্যান রেবা রাহা-সহ ৩০ জন কাউন্সিলার। পরপর দুই পুরসভায় গণ-ইস্তফায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি উত্তপ্ত।

ভাটপাড়া পুরসভায় মোট ৩৫ জন কাউন্সিলার। এর মধ্যে ২ জন মারা গেছেন। প্রাক্তন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, বাকি ৩৩ জনের মধ্যে ৩০ জনই ইস্তফা দিয়েছেন। পদত্যাগের কারণ নিয়ে চেয়ারম্যান রেবা রাহা বলেন, ‘আগের দিনই শুনছিলাম ১৯ জন কাউন্সিলার পদত্যাগ করছেন। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
এই ঘটনায় নাগরিক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিজেপি বিধায়ক অর্জুন সিং আশ্বাস দেন, সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। বিধায়ক পবন সিং এবং রাজেশ কুমার এলাকার পরিষেবা দেখবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, দু’দিন আগেই হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলার একযোগে পদত্যাগ করেন। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস তখনও পরিষেবা চালু থাকার কথা বলেন।

ভাটপাড়ায় বোর্ড কার্যত ভেঙে পড়েছে। এখন প্রশাসক বসানো হবে নাকি নতুন নির্বাচন হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। পরপর দুই পুরসভায় গণ-ইস্তফায় প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *