আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : ঘরের মাঠে চেন্নাইয়ের মুখোমুখি গুজরাট টাইটান্স !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ একদম শেষ পর্বে চলে এসেছে। শেষ চারে দুটি দলের জায়গা বর্তমানে প্রায় নিশ্চিত বলা চলে । সেই তালিকায় আছে গুজরাট টাইটান্স। আজকে তারা ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে নামবে । পয়েন্ট টেবিলে প্রথম ২ এর মধ্যে তাদের জায়গা নিশ্চিত করার জন্য আজকের ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছে না শুভমন গিলের দল।

গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারলেও গুজরাটের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা নেই। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সাই সুদর্শন। অধিনায়ক শুভমন গিলও ছন্দে রয়েছেন। চেন্নাইয়ের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে আজ এই দুই ব্যাটারই গুজরাটের প্রধান ভরসা। এছাড়া গত ম্যাচে জস বাটলারের ব্যাট থেকেও এসেছিল ঝকঝকে হাফ-সেঞ্চুরি। তাঁর অভিজ্ঞতাও আজ কাজে লাগাতে চাইবে টাইটান্স শিবির।
বোলিং বিভাগেও বেশ আত্মবিশ্বাসী গুজরাট। পেস আক্রমণে মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাডা এবং জেসন হোল্ডার— তিনজনেই দারুণ ছন্দে রয়েছেন। ডেথ ওভারে তাঁদের ইয়র্কার ও গতির ভেল্কি চেন্নাইয়ের মিডল অর্ডারকে চাপে ফেলতে পারে। স্পিনে রশিদ খানের বলও বড় ফ্যাক্টর হতে পারে।

অপরদিকে চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। আজকের ম্যাচটা ধোনির দলের কাছে শুধুই সম্মান রক্ষার লড়াই। তবে গুজরাটকে তারা সহজে ছেড়ে দেবে না। টাইটান্সদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি ইয়েলো আর্মি। ম্যাচটা গুজরাটের জন্য মোটেই সহজ হবে না।

চেন্নাইয়ের ব্যাটিংয়ে ভরসা দিচ্ছেন সঞ্জু স্যামসন, কার্তিক শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস এবং উর্বিল প্যাটেল। এই চারজনই দারুণ ছন্দে আছেন। যদিও দল শেষ দুটি ম্যাচে হেরেছে, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে এই ব্যাটাররা। বোলিংয়ে আনসুল কাম্বোজ এবং নূর আহমেদ চেন্নাইয়ের ট্রাম্প কার্ড হতে পারেন। নতুন বলে কাম্বোজের সুইং আর মাঝের ওভারে নূরের স্পিন গুজরাটকে সমস্যায় ফেলতে পারে।

তবে প্লে-অফের আশা শেষ হলেও, ঘরের মাঠে জয় দিয়েই আইপিএল অভিযান শেষ করতে চাইবে চেন্নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *