আজকের দিনেআবহাওয়া

15 AUGUST WEATHER : ১৫ আগস্টের প্ল্যান ভেস্তে যাবে? দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, সমুদ্রে নিষেধাজ্ঞা জারি!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ১৫ আগস্ট। পতাকা উত্তোলন, ঘোরাঘুরি, খাওয়াদাওয়া – স্বাধীনতা দিবসের প্ল্যান সবারই রেডি। কিন্তু হাওয়া অফিসের দেওয়া খবরে মন খারাপ হতে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (15 AUGUST WEATHER) । সঙ্গে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা। তাহলে কি ভিজেই কাটবে এবারের স্বাধীনতা দিবস?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেটি ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। এর সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। (15 AUGUST WEATHER)

এর জেরে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের ৬ জেলা – ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সব জেলাতেই।

১৫ আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের খবর আরও চিন্তার। আজ শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি – এই ৫ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। (15 AUGUST WEATHER)

স্বাধীনতা দিবসে বাইরের প্ল্যান থাকলে আকাশের দিকে একবার চোখ রাখতেই হবে। হাওয়া অফিসের বার্তা স্পষ্ট – ছাতা সঙ্গে রাখুন, প্রয়োজন ছাড়া বেরোবেন না। প্রকৃতির কাছে প্ল্যান ভেস্তে গেলেও, দেশপ্রেমের উদযাপন থেমে থাকবে না। ঘরে বসেই পতাকাকে স্যালুট জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *