আজকের দিনেভারত

রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত আট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- মর্মান্তিক পথ দুর্ঘটনা রাজস্থানে। ট্রাকের সঙ্গে সংঘর্ষ, দাউ দাউ করে জ্বলে উঠল যাত্রীবাহী বাস। সোমবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৌসা জেলায় দিল্লি-মুম্বই এস্কপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে আট জনের। আহত হয়েছেন আরও ২২ জন।

৩৭ জন যাত্রী নিয়ে বাসটি হৃষিকেশ থেকে ইন্দোর যাচ্ছিল। ভোর তিনটে নাগাদ উল্টোদিক থেকে আসা দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে। জ্বলন্ত বাস থেকে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন অনেকেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের। স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় বাসে থাকা বাকিদের। ঘটনায় আহত ২২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলবাহিনী। আসেন ধৌসার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত। প্রাথমিক তদন্তে অনুমান, শেষ রাতে কোনওভাবে চোখ লেগে গিয়েছিল চালকের যার ফলে এই দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর জানার পর শোকবার্তা দিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দিল্লি-মুম্বই এক্সপ্রেসে ভয়ঙ্কর দুর্ঘটনায় একাধিক জনের মৃত্যুর খবর পেয়েছি। এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাঁদের এই দুঃখ সহ্য করার শক্তি দিক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *