খেয়েছেন তো এত কাতলা; এবার খেয়ে দেখুন মেথি কাতলা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ আমরা সাধারণ কাতলা মাছ হয় কালিয়া করে, নইলে দই কাতলা, বা সর্ষে কাতলা করেই খাই । কিন্তু মেথি কাতলা খেয়েছেন কখনো? রইল তার রেসিপি।
উপকরণ
কাতলা মাছ, টক দই, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, কসৌরি মেথি, নুন, চিনি
পদ্ধতি: ৬ পিস কাতলা মাছ ধুয়ে নুন ও ১ টেবিল চামচ আদার রস মাখিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর সরষের তেলে মাছগুলো ভেজে তুলে নিন।
মশলা তৈরি: একটি বাটিতে ১০০-১৫০ গ্রাম টক দই, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১/২ চামচ রসুন বাটা, ১/২ চামচ আদা বাটা, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ৩ চা চামচ চিনি এবং নুন পরিমাণমতো জল দিয়ে মিশিয়ে রাখুন।
রান্না: কড়াইতে তেল গরম করে ১/২ চা চামচ মেথি ও কাঁচা লঙ্কা ফোঁড়ন দিন। এরপর দই ও মশলার মিশ্রণটি দিয়ে ভালো করে কষান যতক্ষণ না তেল ছাড়ছে।ভাল করে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন ।
সামান্য জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে ৫-৭ মিনিট
গ্রেভি ও পরিবেশন: নামানোর আগে ধনেপাতা কুচি, কসৌরি মেথি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ।
বিশেষ টিপস:
- মেথি বেশি ভাজবেন না, তাহলে তিতকুটে গন্ধ হয়ে যেতে পারে ।
- দই দেওয়ার সময় আঁচ কমিয়ে রাখবেন, নাহলে দই ফেটে যেতে পারে ।
