Weather Update : বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, লক্ষ্মীপুজোয় ভিজবে কি বাংলা? বড় আপডেট দিল IMD
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুজো শেষ হতেই ফের আবহাওয়ায় বড় বদল (Weather Update)। বঙ্গোপসাগরে একসঙ্গে দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা, যার জেরে অক্টোবরের শেষ ও নভেম্বরের শুরুতে ভিজতে পারে বাংলা। তবে সুখবর,(Weather Update) লক্ষ্মীপুজো পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ (Weather Update) তৈরি হচ্ছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যা তামিলনাড়ু উপকূলের দিকে যাবে, অন্যটি দক্ষিণ-পশ্চিম আরব সাগরে যা সোমালিয়ার দিকে (Weather Update) এগোবে। এর পাশাপাশি থাইল্যান্ড উপকূলের একটি ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে এসে পৌঁছেছে, যা শুক্রবার, ২৩ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। বিভিন্ন মডেল (Weather Update) এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ইঙ্গিত দিলেও, মৌসম ভবন এখনও আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি।
এই জোড়া সিস্টেমের (Weather Update) প্রভাবে ২৭ অক্টোবর থেকে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৬ অক্টোবর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা (Weather Update)। আপাতত লক্ষ্মীপুজো পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে শুষ্ক ও মনোরম আবহাওয়া থাকবে। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বেলায় হালকা অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি ও সর্বোচ্চ ৩১.৯ ডিগ্রি। (Weather Update) পুজোর পরেই ফের ছাতা বের করতে হতে পারে, জানাচ্ছে হাওয়া অফিস।
